ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ও পিএলসি অটোমেশন
Industrial Electrical & PLC Automation
Video Tutorials & Learning Path
ভিডিও টিউটোরিয়াল এবং শেখার পথ

plc
Job Overview
মূল কাজের পরিচয়
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ও পিএলসি অটোমেশন টেকনিশিয়ান
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ও পিএলসি অটোমেশন টেকনিশিয়ান হলেন এমন একজন দক্ষ কারিগরি কর্মী, যিনি শিল্পকারখানা ও উৎপাদন ইউনিটে ব্যবহৃত বৈদ্যুতিক সিস্টেম এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (Automation System) পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও ত্রুটি সমাধানের কাজ করেন।
বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল, ফুড প্রসেসিং, সিমেন্ট, স্টিল, পাওয়ার প্ল্যান্ট ও বিভিন্ন উৎপাদন কারখানায় Industrial Electrical System এবং PLC-based Automation ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মেশিনের স্বয়ংক্রিয় অপারেশন, উৎপাদন নিয়ন্ত্রণ এবং নিরাপদ বৈদ্যুতিক ব্যবস্থাপনার জন্য এই পেশার গুরুত্ব দিন দিন বাড়ছে।
Industry Work + Reality
শিল্পে বাস্তবে কী কাজ হয় + বাস্তব চ্যালেঞ্জ
এই পেশায় বাস্তবে যেসব কাজ করা হয়ে থাকে
- •ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল প্যানেল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স
- •মোটর, কন্টাক্টর, রিলে, সেন্সর ও সার্কিট ব্রেকার সংক্রান্ত কাজ
- •থ্রি-ফেজ পাওয়ার সিস্টেম বোঝা ও ত্রুটি শনাক্ত করা
- •PLC (Programmable Logic Controller) ভিত্তিক মেশিন অপারেশন ও মনিটরিং
- •HMI (Human Machine Interface) ব্যবহার করে মেশিন কন্ট্রোল
- •অটোমেশন সিস্টেমে বেসিক প্রোগ্রাম লজিক বোঝা ও ট্রাবলশুটিং
- •মেশিন ব্রেকডাউন হলে ইলেকট্রিক্যাল ও কন্ট্রোল সিস্টেম চেক করা
- •সেফটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করা ও লগ/রিপোর্ট রাখা
Challenges (চ্যালেঞ্জ)
এই পেশায় কিছু চ্যালেঞ্জ রয়েছে যা নিচে উল্লেখ করা হলো:
- •উচ্চ ভোল্টেজ ও ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার ব্যবস্থায় ঝুঁকি থাকে
- •ভুল সংযোগ বা প্রোগ্রামে বড় মেশিন ক্ষতির সম্ভাবনা
- •স্বাস্থ্য ঝুঁকি থাকে
- •PLC ও অটোমেশন বিষয়ে নিয়মিত আপডেট থাকা জরুরি
- •শিফট ডিউটি বা জরুরি ব্রেকডাউন কলে কাজ করতে হতে পারে
- •শুরুতে বিষয়গুলো জটিল মনে হতে পারে
Scope & Income
বাংলাদেশ & বিদেশে সুযোগ
Industrial Electrical & PLC Automation-এ কাজের সুযোগ
বাংলাদেশে Industrial Electrical & PLC Automation–এ কাজের সুযোগ রয়েছে—
- •গার্মেন্টস ও টেক্সটাইল ফ্যাক্টরি
- •ম্যানুফ্যাকচারিং ও প্রোডাকশন প্ল্যান্ট
- •পাওয়ার প্ল্যান্ট ও সাবস্টেশন
- •অটোমেশন সল্যুশন কোম্পানি
- •ইন্ডাস্ট্রিয়াল মেইনটেন্যান্স সার্ভিস
আয়ের ধারণা (বাংলাদেশি বাস্তবতা অনুযায়ী)
- •নতুন টেকনিশিয়ান: মাসে আনুমানিক XXXXXXX টাকা
- •অভিজ্ঞ টেকনিশিয়ান: মাসে XXXXX টাকা বা তার বেশি
আয় অভিজ্ঞতা, স্কিল লেভেল ও প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।
Requirements & Training
গুরুত্বপূর্ণযোগ্যতা + প্রশিক্ষণ + কোথায় শিখা যায়
সাধারণ যোগ্যতা ও প্রস্তুতি
- •ন্যূনতম SSC পাশ (কারিগরি ব্যাকগ্রাউন্ড হলে সুবিধা)
- •ইলেকট্রিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সম্পর্কে আগ্রহ
- •থ্রি-ফেজ পাওয়ার ও ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং শেখার মানসিকতা
- •মেশিন ও কন্ট্রোল সিস্টেম বুঝে কাজ করার সক্ষমতা
- •বেসিক ইলেকট্রিক্যাল সেফটি ও ইন্ডাস্ট্রিয়াল সেফটি সম্পর্কে ধারণা
কোর্সের নাম ও প্রাপ্যতা (গুরুত্বপূর্ণ নোট)
ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ও পিএলসি অটোমেশন সংক্রান্ত কোর্স বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে বিভিন্ন নামে পরিচালিত হতে দেখা যায়।
NSDA, BTEB, SICIP এবং বিভিন্ন মন্ত্রণালয়ভিত্তিক প্রশিক্ষণ প্রকল্পে সাধারণত এসব কোর্স—
- •Industrial Automation
- •PLC & Industrial Automation
- •PLC Automation
- •Industrial Electrical & Electronics Application
ইত্যাদি নামে পরিচিত।
বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC), এবং শিল্পখাতভিত্তিক প্রশিক্ষণ প্রকল্পে PLC এবং Industrial Automation সংক্রান্ত কোর্স ও ব্যবহারিক প্রশিক্ষণ চালু থাকতে দেখা যায়।
এই তথ্যগুলো মূলত প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি ও প্রকল্পভিত্তিক উন্মুক্ত বিজ্ঞপ্তি, এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী ও শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। কোর্সের নাম, মেয়াদ, ফি ও প্রাপ্যতা প্রতিষ্ঠান ও সময়ভেদে ভিন্ন হতে পারে।
BekarJobs–এ গিয়ে “পাওয়ার, ইলেকট্রিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন” সেক্টর নির্বাচন করুন। এরপর “ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক্যাল ও পিএলসি অটোমেশন” সিলেক্ট করলেই প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।
Career Growth Path
সামনের দিনের পথ
Section: General
- •Junior Industrial Electrician
- •Industrial Electrical Technician
- •PLC / Automation Technician
- •Senior Automation Technician
- •Maintenance Supervisor
মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও যাচাইকৃত তথ্য
এই রোডম্যাপটি বিভিন্ন ট্রেনিং সিলেবাস, প্রকাশ্য তথ্য ও শিল্পখাতের সাধারণ বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। প্রতিষ্ঠান ও কাজভেদে অভিজ্ঞতা, সুযোগ বা আয়ের তথ্য ভিন্ন হতে পারে।
BekarJobs ধাপে ধাপে বাস্তবে কাজ করা টেকনিশিয়ান, সুপারভাইজার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা সংগ্রহ ও যাচাই করে এই তথ্যগুলো আপডেট করে। এসব তথ্য প্রস্তুতের ক্ষেত্রে অনেকসময় অনিচ্ছাকৃত ত্রুটি, বা সময়ের সাথে পরিবর্তন থাকতে পারে। আপনি যদি এই বিষয়ের সাথে পেশাগতভাবে যুক্ত থাকেন, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা বা প্রয়োজনীয় সংশোধনী তথ্য আমাদের জানাতে পারেন
📖 Skill Resource Centre
রিসোর্স এবং স্টাডি ম্যাটেরিয়াল
স্কিল সিস্টেম বুঝুন
BTEB + NSDA + NTVQF
বাংলাদেশের ট্রেনিং ও সার্টিফিকেশন সিস্টেম সহজে বুঝুন
কারা ট্রেনিং দেয় & ফ্রি কোর্স কোথায়?
Govt, Project, NGO, Private + চলমান Free Course
RPL, Assessment & Certificate
কাজ জানলে কীভাবে সরকারি সার্টিফিকেট পাবেন
ট্রেড পরীক্ষা ও প্রস্তুতি গাইডলাইন
MCQ, Viva, CBT & Practical প্রস্তুতি
বিদেশে কাজ ও ইনস্টিটিউট সার্চ
BMET, BOESL, Country Demand, Fraud Alert
নিউজ, নোটিশ ও রেজাল্ট আপডেট
BTEB, NSDA, ভর্তি পরীক্ষা আপডেট
দক্ষতা বাড়ান - সার্টিফিকেট নিন - ক্যারিয়ার গড়ুন
কাজ অনুযায়ী পরিকল্পনা তৈরি করে সার্টিফিকেট সংগ্রহ করুন!
চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন।
আপনার স্কিল অনুযায়ী চাকরি খুঁজুন। নিচের বাটনে ক্লিক করে আপনার জন্য উপযুক্ত চাকরি ব্রাউজ করুন।
