সাম্প্রতিক:
    বাংলাদেশে স্কিল শেখার বাস্তব গাইড ও শুরু করার সঠিক পথবাংলাদেশে স্কিল সিস্টেম কে নিয়ন্ত্রণ করে- BTEB, NSDA ও লেভেল সিস্টেমবাংলাদেশে ট্রেনিং ও ফ্রি কোর্স ব্যবস্থা: সরকার, প্রজেক্ট ও এনজিও কীভাবে কাজ করেRPL-Assessment ও পরীক্ষা: অভিজ্ঞতা বা কোর্স থেকে সরকারি সার্টিফিকেশন কীভাবে হয়বাংলাদেশ থেকে বিদেশে কাজের বাস্তব পথ-স্কিল, সার্টিফিকেট ও অফিসিয়াল প্রক্রিয়াইন্ডাস্ট্রি বাস্তবতা: চাহিদা, কাজের ধরন ও সাধারণ ভুল ধারণাবাংলাদেশে স্কিল শেখার বাস্তব গাইড ও শুরু করার সঠিক পথবাংলাদেশে স্কিল সিস্টেম কে নিয়ন্ত্রণ করে- BTEB, NSDA ও লেভেল সিস্টেমবাংলাদেশে ট্রেনিং ও ফ্রি কোর্স ব্যবস্থা: সরকার, প্রজেক্ট ও এনজিও কীভাবে কাজ করেRPL-Assessment ও পরীক্ষা: অভিজ্ঞতা বা কোর্স থেকে সরকারি সার্টিফিকেশন কীভাবে হয়বাংলাদেশ থেকে বিদেশে কাজের বাস্তব পথ-স্কিল, সার্টিফিকেট ও অফিসিয়াল প্রক্রিয়াইন্ডাস্ট্রি বাস্তবতা: চাহিদা, কাজের ধরন ও সাধারণ ভুল ধারণা

    ড্রেস মেকার / দর্জি (বুটিক ও কাটিং মাস্টার)

    Dress Maker / Tailor (Boutique & Cutting Master)

    Video Tutorials & Learning Path

    ভিডিও টিউটোরিয়াল এবং শেখার পথ

    tailoringgg.jpeg

    tailoringgg.jpeg

    ACTIONএখন কী করবেন?

    Job Overview

    মূল কাজের পরিচয়

    ড্রেস মেকার বা দর্জি

    ড্রেস মেকার বা দর্জি হলেন এমন একজন কারিগরি কর্মী, যিনি কাপড় মাপ অনুযায়ী কেটে, সেলাই করে ব্যক্তিগত বা কাস্টম পোশাক তৈরি করেন।

    এই পেশাটি সাধারণ গার্মেন্টস ফ্যাক্টরির কাজ থেকে আলাদা, কারণ এখানে কাজ হয়—

    • একেকজন গ্রাহকের জন্য
    • একেকটা আলাদা ডিজাইন ও মাপে
    • হাতের কাজ ও ফিনিশিং বেশি গুরুত্ব দিয়ে

    সহজ ভাষায় বললে—

    ব্লাউজ, থ্রি–পিস, লেহেঙ্গা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গাউন, বিয়ের পোশাক— এইসব বুটিক বা দর্জির দোকানে যেভাবে বানানো হয়, সেটাই এই পেশা।

    এই লাইনে যারা ভালো কাজ জানে—

    • তাদের নিজস্ব পরিচিতি তৈরি হয়
    • কাস্টমার নিজে থেকেই আসে
    • কাজের দাম নির্ধারণের সুযোগ থাকে

    এই কারণেই ড্রেস মেকার / দর্জি পেশাটি দীর্ঘদিনের, স্বনির্ভর এবং সম্মানজনক কাজ হিসেবে পরিচিত।

    Industry Work + Reality

    শিল্পে বাস্তবে কী কাজ হয় + বাস্তব চ্যালেঞ্জ

    সাধারণ

    এই পেশার কাজ সাধারণত নিচের ধাপে হয়—

    1

    1) মাপ নেওয়া (Measurement)

    গ্রাহকের শরীরের মাপ নেওয়া কোন জায়গা ঢিলা বা ফিট হবে সেটার সিদ্ধান্ত ডিজাইন অনুযায়ী মাপ ঠিক করা

    2

    2) কাটিং কাজ (Cutting – Cutting Master)

    মাপ অনুযায়ী কাপড় কাটা ডিজাইন দেখে প্যাটার্ন বুঝে কাটিং কাপড়ের অপচয় কমানো

    3

    3) সেলাই ও ফিনিশিং (Stitching & Finishing)

    মেশিনে সেলাই হাতের কাজ (ফিনিশিং, পাইপিং, লেইস) বোতাম, জিপ, হুক লাগানো

    4

    4) বুটিক ও ফ্যাশন কাজ

    ডিজাইনার ব্লাউজ এমব্রয়ডারি যুক্ত পোশাক ট্রেন্ড অনুযায়ী কাট ও স্টাইল

    এখানে ভুল হলে পুরো পোশাক নষ্ট।

    কাটিং মাস্টারদের কাজ সবচেয়ে সেনসিটিভ।

    এখানে সৃজনশীলতা খুব গুরুত্বপূর্ণ।

    Challenges (বাস্তব চ্যালেঞ্জ)

    এই পেশায় কিছু বাস্তব চ্যালেঞ্জ আছে—

    • গ্রাহকের পছন্দ বুঝে কাজ করতে হয়
    • সময়মতো ডেলিভারি চাপ
    • মাপ বা ডিজাইনে ভুল হলে ক্ষতি
    • উৎসবের সময় কাজের চাপ বেশি
    • ফ্যাশন ট্রেন্ড আপডেট রাখতে হয়

    তবে কাজ ভালো হলে কাস্টমার ধরে রাখা সহজ হয়।

    Scope & Income

    বাংলাদেশ & বিদেশে সুযোগ

    ড্রেস মেকার / দর্জি পেশায় কাজের সুযোগ

    বাংলাদেশে ড্রেস মেকার বা দর্জি পেশায় কাজের সুযোগ সবসময়ই আছে। এর কয়েকটি প্রধান কারণ নিচে উল্লেখ করা হলো:

    • মানুষ কাস্টম পোশাক পরতে চায়
    • বিয়ের পোশাক, উৎসবের ড্রেসের চাহিদা আছে
    • বুটিক ও অনলাইন অর্ডার বাড়ছে

    এই ট্রেডে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাওয়া যায়:

    • নিজস্ব দর্জির দোকান
    • বুটিক হাউস
    • ফ্যাশন ডিজাইনারের সাথে কাজ
    • অনলাইন অর্ডার ও হোম–বেইজড কাজ
    • মেয়েদের জন্য ঘরে বসে কাজের সুযোগ

    স্কিল বাড়লে আরও নতুন সুযোগ তৈরি হয়:

    • নিজস্ব ব্র্যান্ড করা যায়
    • অর্ডারভিত্তিক কাজ করা যায়

    Requirements & Training

    গুরুত্বপূর্ণ

    যোগ্যতা + প্রশিক্ষণ + কোথায় শিখা যায়

    কোর্সের নাম ও প্রাপ্যতা

    ড্রেস মেকিং ও দর্জি সংক্রান্ত কোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নামে পরিচালিত হতে দেখা যায়। NSDA, BTEB, SICIP বা অন্যান্য প্রকল্পভিত্তিক উদ্যোগে বাংলাদেশে সাধারণত এসব কোর্স—

    • Dress Making and Tailoring
    • Dress Making
    • Tailoring

    ইত্যাদি নামে পরিচিত।

    এছাড়াও, ফ্যাশন ও হ্যান্ডিক্রাফট খাতের সাথে যুক্ত বিভিন্ন ইন্ডাস্ট্রি–ভিত্তিক উদ্যোগ ও বুটিক–সংযুক্ত প্রশিক্ষণ, গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের সাথে যুক্ত বিভিন্ন ইন্ডাস্ট্রি–ভিত্তিক উদ্যোগ, যেমন—BGMEA ও BKMEA–এর সাথে সংযুক্ত প্রশিক্ষণ কেন্দ্র--- কার্যক্রমে এই ট্রেড সংক্রান্ত ট্রেনিং বা আপস্কিলিং কার্যক্রম চালু থাকতে দেখা যায়।

    বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC), এবং বেসরকারি প্রশিক্ষণ উদ্যোগে এই ট্রেড সংক্রান্ত কোর্স ও ব্যবহারিক প্রশিক্ষণ চালু থাকতে দেখা যায়।

    এই তথ্যগুলো মূলত প্রশিক্ষণ প্রতিষ্ঠান, উন্মুক্ত বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী ও কর্মীদের অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। কোর্সের নাম, মেয়াদ, ফি ও প্রাপ্যতা প্রতিষ্ঠান ও সময়ভেদে ভিন্ন হতে পারে।

    BekarJobs-এ কোর্স ও ট্রেনিং খুঁজুন

    ড্রেস মেকিং ও দর্জি সংক্রান্ত কোর্স ও ট্রেনিং দেখতে BekarJobs–এ গিয়ে “ফ্যাশন ও হ্যান্ডিক্রাফট জবস সেক্টর” নির্বাচন করুন। এরপর “ড্রেস মেকার / দর্জি (বুটিক ও কাটিং মাস্টার)” সিলেক্ট করলেই প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।

    মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও যাচাইকৃত তথ্য

    এই রোডম্যাপটি বিভিন্ন ট্রেনিং সিলেবাস, প্রকাশ্য তথ্য ও শিল্পখাতের সাধারণ বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। প্রতিষ্ঠান ও কাজভেদে অভিজ্ঞতা, সুযোগ বা আয়ের তথ্য ভিন্ন হতে পারে।

    BekarJobs ধাপে ধাপে বাস্তবে কাজ করা টেকনিশিয়ান, সুপারভাইজার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা সংগ্রহ ও যাচাই করে এই তথ্যগুলো আপডেট করে। এসব তথ্য প্রস্তুতের ক্ষেত্রে অনেকসময় অনিচ্ছাকৃত ত্রুটি, বা সময়ের সাথে পরিবর্তন থাকতে পারে। আপনি যদি এই বিষয়ের সাথে পেশাগতভাবে যুক্ত থাকেন, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা বা প্রয়োজনীয় সংশোধনী তথ্য আমাদের জানাতে পারেন

    যাচাইকৃত তথ্য
    বাস্তব অভিজ্ঞতা যুক্ত হচ্ছে

    📖 Skill Resource Centre

    রিসোর্স এবং স্টাডি ম্যাটেরিয়াল

    স্কিল সিস্টেম বুঝুন

    BTEB + NSDA + NTVQF

    বাংলাদেশের ট্রেনিং ও সার্টিফিকেশন সিস্টেম সহজে বুঝুন

    কারা ট্রেনিং দেয় & ফ্রি কোর্স কোথায়?

    Govt, Project, NGO, Private + চলমান Free Course

    RPL, Assessment & Certificate

    কাজ জানলে কীভাবে সরকারি সার্টিফিকেট পাবেন

    ট্রেড পরীক্ষা ও প্রস্তুতি গাইডলাইন

    MCQ, Viva, CBT & Practical প্রস্তুতি

    বিদেশে কাজ ও ইনস্টিটিউট সার্চ

    BMET, BOESL, Country Demand, Fraud Alert

    নিউজ, নোটিশ ও রেজাল্ট আপডেট

    BTEB, NSDA, ভর্তি পরীক্ষা আপডেট

    🔥

    দক্ষতা বাড়ান - সার্টিফিকেট নিন - ক্যারিয়ার গড়ুন

    কাজ অনুযায়ী পরিকল্পনা তৈরি করে সার্টিফিকেট সংগ্রহ করুন!

    চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন।

    আপনার স্কিল অনুযায়ী চাকরি খুঁজুন। নিচের বাটনে ক্লিক করে আপনার জন্য উপযুক্ত চাকরি ব্রাউজ করুন।