সাম্প্রতিক:
    বাংলাদেশে স্কিল শেখার বাস্তব গাইড ও শুরু করার সঠিক পথবাংলাদেশে স্কিল সিস্টেম কে নিয়ন্ত্রণ করে- BTEB, NSDA ও লেভেল সিস্টেমবাংলাদেশে ট্রেনিং ও ফ্রি কোর্স ব্যবস্থা: সরকার, প্রজেক্ট ও এনজিও কীভাবে কাজ করেRPL-Assessment ও পরীক্ষা: অভিজ্ঞতা বা কোর্স থেকে সরকারি সার্টিফিকেশন কীভাবে হয়বাংলাদেশ থেকে বিদেশে কাজের বাস্তব পথ-স্কিল, সার্টিফিকেট ও অফিসিয়াল প্রক্রিয়াইন্ডাস্ট্রি বাস্তবতা: চাহিদা, কাজের ধরন ও সাধারণ ভুল ধারণাবাংলাদেশে স্কিল শেখার বাস্তব গাইড ও শুরু করার সঠিক পথবাংলাদেশে স্কিল সিস্টেম কে নিয়ন্ত্রণ করে- BTEB, NSDA ও লেভেল সিস্টেমবাংলাদেশে ট্রেনিং ও ফ্রি কোর্স ব্যবস্থা: সরকার, প্রজেক্ট ও এনজিও কীভাবে কাজ করেRPL-Assessment ও পরীক্ষা: অভিজ্ঞতা বা কোর্স থেকে সরকারি সার্টিফিকেশন কীভাবে হয়বাংলাদেশ থেকে বিদেশে কাজের বাস্তব পথ-স্কিল, সার্টিফিকেট ও অফিসিয়াল প্রক্রিয়াইন্ডাস্ট্রি বাস্তবতা: চাহিদা, কাজের ধরন ও সাধারণ ভুল ধারণা

    রাজমিস্ত্রি ও টাইলস / মার্বেল / স্টোন / গ্রানাইট ফিটিং ও পলিশিং

    Masonry & Tiles / Marble / Stone / Granite Fitting & Polishing

    Video Tutorials & Learning Path

    ভিডিও টিউটোরিয়াল এবং শেখার পথ

    masonary

    masonary

    ACTIONএখন কী করবেন?

    Job Overview

    মূল কাজের পরিচয়

    রাজমিস্ত্রি ও টাইলস / মার্বেল / স্টোন / গ্রানাইট ফিটিং ও পলিশিং কর্মী

    রাজমিস্ত্রি ও টাইলস / মার্বেল / স্টোন / গ্রানাইট ফিটিং ও পলিশিং কর্মী হলেন এমন একজন দক্ষ নির্মাণকর্মী, যিনি ভবনের কাঠামোগত কাজ (ইটের গাঁথুনি ও প্লাস্টার) এবং ফিনিশিং কাজ (টাইলস, মার্বেল, স্টোন ও গ্রানাইট বসানো ও পলিশিং) সম্পন্ন করেন।

    বাংলাদেশে আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, দোকান, অফিস ও বিভিন্ন নির্মাণ প্রকল্পে এই পেশার চাহিদা সবসময় থাকে। ভবনের বেসিক স্ট্রাকচার থেকে শুরু করে ফাইনাল ফিনিশিং—এই পুরো কাজের সাথে এই পেশাটি সরাসরি যুক্ত।

    এই কাজটি নির্মাণ ও সিভিল ওয়ার্কস সেক্টর–এর অন্তর্ভুক্ত।

    Industry Work + Reality

    শিল্পে বাস্তবে কী কাজ হয় + বাস্তব চ্যালেঞ্জ

    🛠️ Industry Work (বাস্তব কাজ)

    এই পেশায় বাস্তবে যেসব কাজ করা হয়—

    • ইট ও ব্লক দিয়ে দেয়াল তোলা (Masonry work)
    • দেয়াল ও ফ্লোর প্লাস্টার করা
    • মেঝে ও দেয়ালে টাইলস বসানো
    • মার্বেল, স্টোন ও গ্রানাইট ফিটিং
    • লেভেল ও অ্যালাইনমেন্ট ঠিক রাখা
    • গ্রাউটিং ও ফিনিশিং কাজ
    • মার্বেল ও গ্রানাইট পলিশিং
    • ড্রয়িং বা সাইট নির্দেশনা অনুযায়ী কাজ করা

    Challenges (চ্যালেঞ্জ)

    এই পেশায় কিছু চ্যালেঞ্জ রয়েছে যা নিচে উল্লেখ করা হলো:

    • শারীরিক পরিশ্রম বেশি
    • ভারী উপকরণ বহন করতে হয়
    • নিখুঁত লেভেল ও ফিনিশিং দরকার
    • সময়ের চাপ ও সাইট ডেডলাইন
    • অভিজ্ঞতা ছাড়া কাজের মান ধরে রাখা কঠিন

    Scope & Income

    বাংলাদেশ & বিদেশে সুযোগ

    বাংলাদেশে এই পেশায় কাজের সুযোগ

    • নির্মাণ কোম্পানি
    • রিয়েল এস্টেট ডেভেলপার
    • ব্যক্তিগত বাড়ি ও ফ্ল্যাট প্রজেক্ট
    • বাণিজ্যিক ভবন ও দোকান নির্মাণ

    আয়ের ধারণা (বাংলাদেশি বাস্তবতা অনুযায়ী)

    • নতুন কর্মী: মাসে আনুমানিক xxxx টাকা
    • অভিজ্ঞ রাজমিস্ত্রি/ফিনিশিং কর্মী: মাসে xxxx টাকা বা তার বেশি

    কন্ট্রাক্ট ভিত্তিক কাজে আয় আরও বাড়তে পারে।

    Requirements & Training

    গুরুত্বপূর্ণ

    যোগ্যতা + প্রশিক্ষণ + কোথায় শিখা যায়

    সাধারণ যোগ্যতা ও প্রস্তুতি

    • ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ
    • শারীরিকভাবে কাজ করার সক্ষমতা
    • নির্মাণ ও ফিনিশিং কাজে আগ্রহ
    • মাপঝোক ও লেভেল বোঝার ক্ষমতা
    • সাইট সেফটি নিয়ম সম্পর্কে ধারণা

    কোর্সের নাম ও প্রাপ্যতা (গুরুত্বপূর্ণ নোট)

    রাজমিস্ত্রি ও টাইলস / মার্বেল / স্টোন / গ্রানাইট ফিটিং সংক্রান্ত কাজ শেখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নামে প্রশিক্ষণ পরিচালিত হতে দেখা যায়।। NSDA, BTEB, SICIP বা অন্যান্য প্রকল্পভিত্তিক উদ্যোগে সাধারণত এসব কোর্স—

    • Masonry
    • Tiles Fitting
    • Marble / Stone / Granite Fitting & Polishing

    ইত্যাদি নামে পরিচিত।

    বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (TTC) এবং নির্মাণখাতভিত্তিক প্রকল্পে এই ট্রেড সংক্রান্ত কোর্স ও ব্যবহারিক প্রশিক্ষণ চালু থাকতে দেখা যায়।

    এই তথ্যগুলো মূলত প্রশিক্ষণ প্রতিষ্ঠান, উন্মুক্ত বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মী ও প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতার ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। কোর্সের নাম, মেয়াদ, ফি ও প্রাপ্যতা প্রতিষ্ঠান ও সময়ভেদে ভিন্ন হতে পারে।

    কোর্স ও ট্রেনিং দেখতে

    👉 BekarJobs–এ গিয়ে “নির্মাণ ও সিভিল ওয়ার্কস” সেক্টর নির্বাচন করুন। এরপর “রাজমিস্ত্রি ও টাইলস / মার্বেল / স্টোন / গ্রানাইট ফিটিং ও পলিশিং” সিলেক্ট করলেই প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।

    মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও যাচাইকৃত তথ্য

    এই রোডম্যাপটি বিভিন্ন ট্রেনিং সিলেবাস, প্রকাশ্য তথ্য ও শিল্পখাতের সাধারণ বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। প্রতিষ্ঠান ও কাজভেদে অভিজ্ঞতা, সুযোগ বা আয়ের তথ্য ভিন্ন হতে পারে।

    BekarJobs ধাপে ধাপে বাস্তবে কাজ করা টেকনিশিয়ান, সুপারভাইজার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা সংগ্রহ ও যাচাই করে এই তথ্যগুলো আপডেট করে। এসব তথ্য প্রস্তুতের ক্ষেত্রে অনেকসময় অনিচ্ছাকৃত ত্রুটি, বা সময়ের সাথে পরিবর্তন থাকতে পারে। আপনি যদি এই বিষয়ের সাথে পেশাগতভাবে যুক্ত থাকেন, তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা বা প্রয়োজনীয় সংশোধনী তথ্য আমাদের জানাতে পারেন

    যাচাইকৃত তথ্য
    বাস্তব অভিজ্ঞতা যুক্ত হচ্ছে

    📖 Skill Resource Centre

    রিসোর্স এবং স্টাডি ম্যাটেরিয়াল

    স্কিল সিস্টেম বুঝুন

    BTEB + NSDA + NTVQF

    বাংলাদেশের ট্রেনিং ও সার্টিফিকেশন সিস্টেম সহজে বুঝুন

    কারা ট্রেনিং দেয় & ফ্রি কোর্স কোথায়?

    Govt, Project, NGO, Private + চলমান Free Course

    RPL, Assessment & Certificate

    কাজ জানলে কীভাবে সরকারি সার্টিফিকেট পাবেন

    ট্রেড পরীক্ষা ও প্রস্তুতি গাইডলাইন

    MCQ, Viva, CBT & Practical প্রস্তুতি

    বিদেশে কাজ ও ইনস্টিটিউট সার্চ

    BMET, BOESL, Country Demand, Fraud Alert

    নিউজ, নোটিশ ও রেজাল্ট আপডেট

    BTEB, NSDA, ভর্তি পরীক্ষা আপডেট

    🔥

    দক্ষতা বাড়ান - সার্টিফিকেট নিন - ক্যারিয়ার গড়ুন

    কাজ অনুযায়ী পরিকল্পনা তৈরি করে সার্টিফিকেট সংগ্রহ করুন!

    চাকরি খুঁজছেন? এখনই আবেদন করুন।

    আপনার স্কিল অনুযায়ী চাকরি খুঁজুন। নিচের বাটনে ক্লিক করে আপনার জন্য উপযুক্ত চাকরি ব্রাউজ করুন।